২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের মামলার রায় ৩১ জুলাই, চলছে বিলিয়ন রুপির বাজি

বাজিকরদের দুনিয়ায় বহু বিচিত্র বিষয় নিয়েই বাজি ধরা হয়। তবে সবচেয়ে চালু বাজি হলো খেলাধুলা নিয়ে। ভারতে ক্রিকেট নিয়ে বাজি চলে হরহামেশাই। এবার সেখানে ক্রিকেট ছাপিয়ে বাজির টেবিল সরগরম হয়ে উঠেছে বলিউড তারকা সঞ্জয় দত্তের মামলার রায় নিয়ে। তার শাস্তির পক্ষে বাজির অঙ্কটিও নেহায়েৎ মন্দ নয়, ১৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বাজিকরদের দুনিয়ায় বহু বিচিত্র বিষয় নিয়েই বাজি ধরা হয়। তবে সবচেয়ে চালু বাজি হলো খেলাধুলা নিয়ে। ভারতে ক্রিকেট নিয়ে বাজি চলে হরহামেশাই। এবার সেখানে ক্রিকেট ছাপিয়ে বাজির টেবিল সরগরম হয়ে উঠেছে বলিউড তারকা সঞ্জয় দত্তের মামলার রায় নিয়ে। তার শাস্তির পক্ষে বাজির অঙ্কটিও নেহায়েৎ মন্দ নয়, ১৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড! ১৯৯৩ সালে মুম্বাাইয়ে বোমা হামলা এবং অস্ত্র কেনা নিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঐ সিরিজ বোমা হামলায় ২৪৭ জন লোক প্রাণ হারায়। মামলায় সঞ্জয়কে বোমা হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে এবং অবৈধ পিস্তল ও একে ৫৬ নামে আগ্নেয়াস্ত্র রাখার জন্য অভিযুক্ত করা হয়। মামলায় যে প্রায় ১ শত জন দোষী সাব্যস্ত হয় যাদের অধিকাংশই মুসলমান। এদের মধ্যে ৯৬ জনের ব্যাপারে ইতিমধ্যে আদালত রায় ঘোষণা করেছে। ১২ জনের মৃতুদন্ড, ২০ জনের যাবজ্জীবন, বাকীদের ৩ থেকে ১৪ বছরের জেল হয়েছে। এখন বাকী আছেন সঞ্জয় দত্ত ও তার তিন বন্ধু। এরা হলেন ইউসুফ নালওয়ালা, কারসি আদজানিয়া,রুশি মোল্লা। ৩১ জুলাই তাদের ব্যাপার আদালত রায় ঘোষণা করবে। টাইমস অব ইন্ডিয়া জানায় যদিও ভারতে প্রকাশ্যে বাজি ধরা নিষিদ্ধ কিন্তু আন্ডারগ্রাউন্ডে এ নিয়ে মিলিয়ন মিলিয়ন রুপি হাতবদল হয়। সম্প্রতি এ মামলা নিয়েও বাজি ধরা হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন রুপি। পুলিশের ধারণা, ১৯৯২ সালে ষোড়শ শতকে তৈরি বাবরি মসজিদ ধবংসের প্রতিশোধ হিসেবে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের নির্দেশে ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৪৭ ঘ