জুলাই ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্ক্রিপ্ট ছাড়া এক পর্বের নাটক করে চমক দেখিয়েছিলেন আল মনসুর কয়েক বছর আগে। এবার সরাসরি ধারবাহিক নাটক নিয়ে আরেকটা চমক নিয়ে আসছেন একদল পরিচালক। এরা হলেন শহীদুল আলম সাচ্চু, আমীরুল ইসলাম, রেহানান সানদানী কণা ও জামাল রেজা। নাটকের নাম 'রহমান বহমান'।
প্রাথমিকভাবে ছয় মাস চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে। প্রতি শনিবার ও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রচারিতব্য এ নাটকে অভিনয় করবেন রহমত আলী, আমীরুল ইসলাম, শ্রাবন্তী, তিন্নি, হিল্লোল, জিতুসহ আরো অনেকে।
নাটকটি যৌথভাবে লিখেছেন এনামুল করিম নির্ঝর, আজাদ আবুল কালাম, শ্যামল ভাদুরী ও রুবেল শংকর।
নাটকটি প্রসঙ্গে শহীদুল সাচ্চু বলেন, " এটা একাট ব্যাতিক্রমী উদ্যোগ। টকশোসহ এখন বিণি
bdnews24