জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- যুক্তরাজ্যের সবচেয়ে বেশী সম্মানীপ্রাপ্ত তারকা হিসেবে এখন বিবেচিত হচ্ছেন জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ। জেমস বন্ড সিরিজের পরবর্তী দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই তার এই অবস্থান। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের।
জেমস বন্ডের পরের ছবি দুটিতে অভিনয়ের জন্য ক্রেইগ সম্মানী নিচ্ছেন যথাক্রমে ১০ মিলিয়ন ও ১৬ মিলিয়ন ডলার। তার অভিনীত রয়াল ক্যাসিনো ব্যবসা সফল হওয়ার সুবাদে ক্রেইগ এখন বন্ড প্রযোজকদের প্রথম পছন্দ।
'ক্যাসিনো র্যয়াল' বক্স অফিসে ৬০০ মিলিয়ন ডলার আয় করে। জেমস বন্ড মুভির ক্ষেত্রে এটাই আয়ের সর্ব্বোচ্চ রেকর্ড।
বন্ড মুভিগুলির প্রযোজক ইয়োন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪১ ঘ
bdnews24