২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে ধনী সুপার মডেল গিজেল বান্ডশেন : ফর্বস

সবচেয়ে ধনী সুপারমডেল কে? ফর্বস বলছে গিজেল বান্ডশেন। ২০০৬ -০৭ বছরের সবচেয়ে ধনী সুপারমডেলদের যে তালিকা তৈরি করেছে তারা তার চূড়ায় আছেন এই ব্রাজিলিয় এই সুপারমডেল। গিজেলের বার্ষিক আয় ১৬মিলিয়ন পাউন্ড। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সবচেয়ে ধনী সুপারমডেল কে? ফর্বস বলছে গিজেল বান্ডশেন। ২০০৬ -০৭ বছরের সবচেয়ে ধনী সুপারমডেলদের যে তালিকা তৈরি করেছে তারা তার চূড়ায় আছেন এই ব্রাজিলিয় এই সুপারমডেল। গিজেলের বার্ষিক আয় ১৬মিলিয়ন পাউন্ড। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের। ২০০৬ সালে বান্ডশেন ২০টি বিজ্ঞাপন প্রচারণার কাজ করেছেন যার মধ্যে অন্যমত ভিক্টোরিয়াস সিক্রেট এর লিঙ্গারির বিজ্ঞাপন। তালিকায় গিজেলের পরেই আছেন বিখ্যাত ব্রিটিশ মডেল কেট মস। তার বার্ষিক আয় ৪ দশমিক ৪ পাউন্ড। ৩ দশমিক ৪ পাউন্ডের বার্ষিক আয় নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছেন জর্মন সুন্দরী হেইডি ক্লাম। গিজেলের দেশেরই আরো দুই ক্যাটওয়াকার আদ্রিয়ানা লিমা ও আলেসান্দ্রা আমব্রোসিও দুজনেরই আয় প্রায় ৩ মিলিয়ন পাউন্ড। তালিকায় তাদের অবস্থান যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। মজার বিষয় সুপারমডেল নাওমি ক্যাম্পবেল বা সিন্ডি ক্রফোর্ড এর নাম তালিকার প্রথম ১৫ জনের মধ্যেও নেই। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯০১ ঘ.