২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরুভাই আম্বানিকে নিয়ে ছবি বানাচ্ছেন রাহুল রাওয়াইল

এরকম গুজবর রয়েছে যে, ধীরভাই আম্বানি যখন মারা যান তখন স্টক মার্কেটের পতন ঠেকানোর জন্য তার মৃত্যুর খবর কয়েকদিন চেপে রাখা হয়। এই গুজবের উপর ভিত্তি করে রাহুল রাওয়াইল বানাতে যাচ্ছেন তার নতুন ছবি 'বুদ্ধ মর গ্যায়া'। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এরকম গুজবর রয়েছে যে, ধীরভাই আম্বানি যখন মারা যান তখন স্টক মার্কেটের পতন ঠেকানোর জন্য তার মৃত্যুর খবর কয়েকদিন চেপে রাখা হয়। এই গুজবের উপর ভিত্তি করে রাহুল রাওয়াইল বানাতে যাচ্ছেন তার নতুন ছবি 'বুদ্ধ মর গ্যায়া'। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ওই গুজবের উপর ভিত্তি করে ছবি করছেন না বলে জানালেও রাহুল রাওয়াইল স্বীকার করেছেন যে তার ছবিটার সঙ্গে ওই গুজবের মিল রয়েছে। তার ছবির কাহিনী হলো, এক ধনী লোক মারা যাওয়ার পর তার পরিবার খবরটি নানা কৌশলে কয়েকদিন গোপন রাখে। রাহুল বলেন, "আমার ছবিটি এক ধনী লোককে নিয়ে যে মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা বিষয়টি গোপন রাখে কয়েকদিন।" ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। খের বলেন, "ছবিতে আমার চরিত্রটি এক ধনাঢ্য ব্যবসায়ীর। তার মৃত্যুর পর তার পরিবার স্টক মার্কেটের পতন ঠেকাতে খবরটি কয়েকদিন গোপন রাখে।" খের এর অগেও অনেক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে এই চরিত্রটিকে তার জীবনের 'মোস্ট চ্যালেঞ্জিং রোল' বলে উল্লেখ করেছেন তিনি। "মৃত কিন্তু মানুষ যেন বুঝতে না পারে সেজন্য সারাক্ষন চোখ খুলে রাখতে হচ্ছে --- এরকম চরিত্রে অভিনয় চালিয়ে যাওয়া সত্যিই কষ্টকর।" এর আগে ধীরুভাই আম্বানিকে নিয়ে মনিরত