জুলাই ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১০টি গানের একটি একক অ্যালবাম নিয়ে আসছেন এন্ডু কিশোর। গানের কথা ও সুর হাসান মতিউর রহমানের। অ্যালবামটি প্রযোজনা করবে চেনা সুর।
এর মধ্যে অডিও আর্ট রেকর্ডিং স্টুডিওতে ৬টি গানের রেকর্ডিং হয়ে গেছে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে তুমি না এলে, তোমাকেই খুঁজি আমি, চলে যেওনা, একা একা, তোমার চোখে স্বপ্ন...ইত্যাদি।
আগামী রোজার ঈদে অ্যালবামটি বের হতে পারে বলে জানালেন চেনা সুর কর্তৃপক্ষ।
এন্ড্রু কিশোর বলেন, " অ্যালবামের কাজ এখনো ছলছে। গানগুলির কথা ও সুর চমৎকার। আশা করছি শ্রোতারা অ্যালবামটি পছন্দ করবেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৩৪ ঘ
bdnews24