জুলাই ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৮১ বছর বয়স্ক প্লেবয় সম্পাদক হিউ হেফনারে জীবনীভিত্তিক যে চলচ্চিত্র তৈরির কথা চলছে সেখানে নাম ভূমিকায় লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর একটি মার্কিন ওয়েবসাইটের।
ক্যাপ্রিওর সঙ্গে হেফনারের বহু বছরের বন্ধুত্ব। ক্যাপ্রিও মাঝে মাঝেই হেফনারের লস এঞ্জেলসের প্লেবয় ম্যানসনে বেড়াতে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, "লিও ও হেফনার দুজনেই ভাল বন্ধু। হেফনারের জীবনী সম্পর্কে লিও'র অপার কৌতুহল। ... লিও মনে করেন হেফনারের জীবনী নিয়ে নির্মিতব্য ছবিটি অসাধারণ একটা কাজ হবে। ওই চরিত্রে অভিনয় করার ব্যপারে লিও বেশ আগ্রহী।"
ডি ক্যাপ্রিও বেশ কটি জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে 'ক্যাচ মি ইফ ইউ ক্যান' ছবিতে ফ্রাঙ্ক অ্যাবাঙ্গেল ও দি এভিয়েটর ছবিতে হাওয়ার্ড হিউজেস এর চরিত্রে রূপদান।
লিওনার্দো সবচেয়ে বেশি খ্যাতি পান 'টাইটানিক' ছবিতে অভিনয় করে। এ বছর মার্টিন স্করসেস পরিচালিত 'দি ডিপার্টেড' ছবিতে অভিনয় করে অস্কার পান তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৩১ ঘ
bdnews24