জুলাই ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিপাশা হায়াতের লেখা 'ঘাসফুল' নাটকের শুটিং শুরু হচ্ছে ২৩ জুলাই। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।
'ঘাসফুল' এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সুবর্ণা মুস্তফা। বিপাশার কোন নাটকে এটাই সুর্বণার প্রথম অভিনয়। সুর্বণা ছাড়াও নাটকে অন্যদের মধ্যে থাকবেন তারিন ও অপূর্ব।
এর আগে 'সোনার কাঠি রুপার কাঠি' নামে বিপাশার লেখা একটি নাটক পরিচালনা করেছেন চয়নিকা। ২০০৬ এর জানুয়ারিতে ঈদের নাটক হিসেবে এনটিভিতে প্রচারিত হয়েছিল সেটি।
বর্তমানে এনটিভিতে বিপাশার লেখা 'শঙ্খবাস' নাটকটি প্রচারিত হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন তৌকির।
'ঘাসফুল' নাটকটি প্রসঙ্গে চয়নিকা বলেন, "বিপাশার নাটকে প্রথম সুবর্না মুস্তফা অভিনয় করছেন। আমার পরিচালনায়ও সুর্বণার প্রথম অভিনয় এটি। আশা করছি সবাই মিলে ভাল কাজই হবে। নাটকটি দর্শকরা উপভোগ করবেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯২০ ঘ
bdnews24