জুলাই ৯ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- বিশিষ্ট চিত্র সমালোচক অনুপমা চোপড়া বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে বই লিখছেন। আশা করা হচ্ছে আগামী মাসে বইটি আলোর মুখ দেখবে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
বইয়ের নামটি বেশ বড়সর। "কিং অফ বলিউড : শাহরুখ খান অ্যান্ড দি সিডাকটিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা ইন ইন্ডিয়া"। দিল্লির এক মধ্যবিত্ত ঘরের ছেলে কীভাবে ভারত ও ভারতের বাইরেও সুপারস্টারের মর্যাদা অর্জন করলো তারই ইতিহাস তুলে ধরেছেন তিনি বইটিতে।
ইংরেজি ছাড়াও হিন্দি, মারাঠি ও জর্মন ভাষায় প্রকাশিত হবে বইটি।
এর আগে চোপড়ার লেখা ' শোলে : দি মেকিং অফ আ ক্লাসিক' বইটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়। বইটির জন্য তিনি ২০০০ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান।
শাহরুখের উপর লেখা বইটি প্রকাশিত হবে ৯ আগস্ট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৩৫ ঘ
bdnews24