২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ রিডলি স্কটের ছবিতে অভিনয় করতে পারছেন না

বিখ্যাত হলিউডি পরিচালক রিডলি স্কটের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল অমিতাভ বচ্চনকে। কিন্তু শিডিউল সমস্যার কারণে 'বডি অফ লাইজ' নামের ওই ছবিতে অমিতাভ অভিনয় করতে পারছেন না। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জুলাই ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত হলিউডি পরিচালক রিডলি স্কটের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল অমিতাভ বচ্চনকে। কিন্তু শিডিউল সমস্যার কারণে 'বডি অফ লাইজ' নামের ওই ছবিতে অমিতাভ অভিনয় করতে পারছেন না। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। এ প্রসঙ্গে অমিতাভ বলে, "রিডলি স্কটের কাছ থেকে আমি একটা ইমেইল পেয়েছি। তার কাছে আমি ছবির চিত্রনাট্যটা চেয়েছিলাম। উনি জানিয়েছেন যে এই মুহূর্তে চিত্রনাট্য নিয়ে তারা কাজ করছেন। ওরা চান সেপ্টেম্বরে চিত্রায়নের কাজ শুরু করতে। কিন্তু ওই সময়ে অন্য প্রযোজকদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি ওয়াদাবদ্ধ। ফলে মনে হচ্ছে স্কটের ছবিতে আমার আর কাজ করা হচ্ছে না।" 'বডি অফ লাইজ' থ্রিলারধর্মী ছবি। ছবিতে আল কায়েদাকে ঘিরে কিছু কাহিনী আছে। এই ছবিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রাসেল ক্রো চুক্তিবদ্ধ হয়েছেন ইতিমধ্যে। দি ডিপার্টেড ছবির চিত্রনাট্যকার উইলিয়াম মোনাহান এই ছবির চিত্রনাট্যকার। ছবিতে ক্রো সিআইএ এজেন্টের ভুমিকায় অভিনয় করেন। ডিক্যাপ্রিওর সঙ্গে মিলে তিনি এক আল কায়েদা নেতাকে ধরার জন্য ফাঁদ পাতেন। এদিকে বচ্চন বেশ কিছু ইংরেজি ছবি থেকে একের পর এক অফার পেয়ে যাচ্ছেন। মীরা নায়ারের পরবর্তী ছবি 'শান্তারাম' এ থাকবেন তিনি। ইংরেজি ওই ছবিতে হলিউডের অভিনেতা জনি ডেপও অভিনয় করবেন। গ্রেগরি ডেভিড রবার্ট এর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এছাড়াও দীপা মেহতার পরবর্তী ইংরেজি ছবিতেও আছেন অমিতাভ। এরই মধ্যে ঋতুপর্ণ ঘোষের তৈরি 'দি লাস্ট লিয়ার' ছবির কাজ শেষ করেছেন তিনি। ২০০৩ সালে বিগ বি স্কটের 'কিংডম অফ হেভেন' ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন। মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভালে স্কট তাকে ওই ছবিতে অভিনয়ের অফার দিয়েছিলেন স্কট। রিডলি স্কটের বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে 'এলিয়েন', 'জিআই জেন', 'গ্লাডিয়েটর', 'ব্লাক হক ডন' ইত্যাদি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪২ ঘ