জুলাই ৪ (বিডিনিউজটুয়েন্টিফেঅরডটকম) -- আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা সোনিয়ার একটি যৌথ অ্যালবাম প্রকাশের পথে। অ্যালবামের নাম 'তোমাকে শুধু ভালবাসবো'।
সঙ্গীতার ব্যানারে প্রকাশিতব্য এই অ্যালবামে গান থাকবে ১০টি। পলাশ ও সোনিয়ার দ্বৈত সঙ্গীত ৫টি, সোনিয়ার একক ৩টি ও পলাশের ২টি। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর করেছেন সোহেল নিজামী।
অ্যালবামের গানগুলির মধ্যে রয়েছে 'ভালোবাসা ভালো কে কয়' 'বেশি ভালোবাসলে বেশি কষ্ট পেতে হয়', 'সাগরের কাছেও মেটে না তৃষা', 'ছোট্ট নদী'.... ইত্যাদি।
পলাশ বলেন, "দ্বৈত গান অনেকের সঙ্গেই করেছি। সোনিয়া সম্ভাবনাময়ী শিল্পী। তার সঙ্গেও করলাম। আশা করি শ্রোতাদের অ্যালবামটি পছন্দ করবে।"
বিডিনিউজটুয়েন্টিফেঅরডটকম/এসবিটি/এমআইআর/১৮৩০ ঘ
bdnews24