২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ছবির কাজ শুরু করছেন ইলিয়াস কাঞ্চন

দ্বিতীয় ছবির কাজে হাত দিতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ছবির নাম 'মায়ের দোয়া'। ছবিতে একটি বিশেষ চরিত্রে কাঞ্চন নিজেও অভিনয় করবেন। কাঞ্চন জানালেন, "প্রথম ছবিটা করে বেশ ভালো লেগেছে। ভালো লাগার রেশ থাকতে থাকতেই দ্বিতীয় ছবির কাজ শুরু করতে চাই। আগামী ডিসেম্বর নাগাদ ছবির শুটিং শুরু হবে আশা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দ্বিতীয় ছবির কাজে হাত দিতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ছবির নাম 'মায়ের দোয়া'। ছবিতে একটি বিশেষ চরিত্রে কাঞ্চন নিজেও অভিনয় করবেন। কাঞ্চন জানালেন, "প্রথম ছবিটা করে বেশ ভালো লেগেছে। ভালো লাগার রেশ থাকতে থাকতেই দ্বিতীয় ছবির কাজ শুরু করতে চাই। আগামী ডিসেম্বর নাগাদ ছবির শুটিং শুরু হবে আশা করছি।" ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মৌসুমী ও ফেরদৌস। কাঞ্চনের প্রথম ছবি 'বাবা আমার বাবা'। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। মৌসুমী বললেন, "কাঞ্চন ভাইয়ের প্রথম ছবিতে কাজ করে খুব ভালো লেগেছে। উনি খুবই ভাল নির্দেশক, পরিচালক। তাই দ্বিতীয় ছবিতে অফার পাওয়ার পর রাজী হয়ে গেছি। ছবির কাহিনীটাও বেশ ভালো।" রোজার ঈদে 'মায়ের দোয়া' মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২৮ ঘ