২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক পরিচালনায় আসছেন সুজাতা

এক সময়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা টেলিভিশন নাটক নির্মানে হাত দিচ্ছেন। এর আগে তিনি অবশ্য একটি টেলিফিল্ম নির্মান করেছেন। তবে নাটকে এটাই তার প্রথম কাজ। নাটকের নাম 'স্বপ্নের রাজকুমার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এক সময়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা টেলিভিশন নাটক নির্মানে হাত দিচ্ছেন। এর আগে তিনি অবশ্য একটি টেলিফিল্ম নির্মান করেছেন। তবে নাটকে এটাই তার প্রথম কাজ। নাটকের নাম 'স্বপ্নের রাজকুমার'। অনন্য মামুন এর লেখা এ নাটকে অভিনয় করবেন আজিজুল হাকিম, শাহেদ শরীফ খান, নবাগতা নায়িকা শাকিরা, কাজল, আফজাল শরীফ, এবং সুজাতা নিজে। এ প্রসঙ্গে সুজাতা বলেন, " প্রথমবার নাটক করছি। আগে টেলিফিল্মের অভিজ্ঞতা থাকায় খুব কঠিন লাগছে না। কাজ করতে ভালোই লাগছে। নাটকের গল্পটা বেশ চমৎকার। সবার সহযোগিতা পেলে আশা করি দর্শকদের পছন্দসই একটা নাটক উপহার দিতে পারবো।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯১১ ঘ