জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী আসিফ ও আইয়ূব বাচ্চু একত্রে একটি অ্যালবামের কাজে হাত দিয়েছেন। বর্ষা' নামের এই অ্যালবাম বাজারে আসবে এ মাসেই। সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হবে অ্যালবামটি।
একত্রে অ্যালবাম বের করলেও এখানে কোন দ্বৈত সঙ্গীত থাকবে না। অ্যালবামের ১০টা গানের ৫টি গাইবেন আসিফ, বাকী ৫টি বাচ্চুর। সবগুলো গানেরই গীতিকার প্রদীপ সাহা। তবে আসিফের গানগুলোর সুর করেছেন রাজেশ। আর বাচ্চুর গানগুলো যথারীতি তার নিজের সুর করা।
সাউন্ডটেকের বাইরে এই প্রথম কাজ করছেন আসিফ। স
bdnews24