১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নাটক পরিচালনায় আসছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নাটকের নাম 'ভয়'। এর আগে একটি চলচ্চিত্র পরিচালনা করলেও এখন পর্যন্ত তিনি কোন নাটক পরিচালনা করেননি। 'ভয়' নাটকে কাঞ্চন অভিনয়ও করবেন। নাটকটি ১৩ পর্বের ধারাবাহিক।
মামুন আল আসাদের লেখা নাটকটি প্রযোজনা করেব শতাব্দী প্রডাকশন। নাটকে এই প্রথমবারের মতো সুবর্ণার সঙ্গে জুটিবদ্ধ হবেন ইলিয়াস কাঞ্চন। অন্যান্য শিল্পীর মধ্যে থাকবেন মাহফুজ আহমেদ, শ্রাবন্তী, তিন্নি, শাহেদ, দিলারা জামান ও আল মামুন।
এ প্রসঙ্গে কাঞ্চন বলেন, "অনেক দিন ধরেই ভাবছি নাটক করবো। সুযোগ আসায় শুরু করে দিলাম। কাজ ভালোমতোই এগুচ্ছে। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী। "
জুলাইয়ের শেষ সপ্তাহে ১৩ পর্বের এই ধারাবাহিকের শুটিং শুরু হবে। ঢাকার বাইরে আউটডোরে ১০ দিন ধরে চলবে এ শুটিং।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৫৩ ঘ
bdnews24