২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়ে 'শিবাজি'র প্রদর্শনী বন্ধ

ভারতের দক্ষিনের দর্শকরা যে অভিনেতাকে দেবতাজ্ঞান করেন, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন যাকে 'ভারতের চলচ্চিত্র জগতের সম্রাট' বলে মনে করেন সেই রজনীকান্ত অভিনীত 'শিবাজী দি বস' ছবির প্রদর্শনী স্থগিত ঘোষনা করেছে আদালত। কারণ এক সহকারী পরিচালক আদালতে গিয়ে অভিযোগ করে বলেছেন যে তার লেখা কাহিনী মেরে ওই ছবি বানানো হয়েছে। ১৫ জুন মুক্তি পাওয়ার পর থেকে ছবিটির প্রতিটি শো ছিল হাউজফুল। বলিউড ও ভারতের বাইরে অন্যান্য দেশে এই ছবির দাপটে টিখতে পারেনি অন্য কোন হিন্দি ছবি। খবর ভারতীয় একটি পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- ভারতের দক্ষিনের দর্শকরা যে অভিনেতাকে দেবতাজ্ঞান করেন, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন যাকে 'ভারতের চলচ্চিত্র জগতের সম্রাট' বলে মনে করেন সেই রজনীকান্ত অভিনীত 'শিবাজী দি বস' ছবির প্রদর্শনী স্থগিত ঘোষনা করেছে আদালত। কারণ এক সহকারী পরিচালক আদালতে গিয়ে অভিযোগ করে বলেছেন যে তার লেখা কাহিনী মেরে ওই ছবি বানানো হয়েছে। ১৫ জুন মুক্তি পাওয়ার পর থেকে ছবিটির প্রতিটি শো ছিল হাউজফুল। বলিউড ও ভারতের বাইরে অন্যান্য দেশে এই ছবির দাপটে টিখতে পারেনি অন্য কোন হিন্দি ছবি। খবর ভারতীয় একটি পত্রিকার। ছবির পরিচালক শঙ্কর ও আরো তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে শুনানীর পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। আগামী সপ্তাহে পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে। অভিযোগকারী সুদালাই কে জয়রাজাদেবান দাবি করেন ওই ছবির কাহিনী তিনিই লিখেছিলেন এবং তা নিয়ে ২০০৫ সালে 'শিবাজী' ছবির পরিচালক শঙ্করের ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎও করেন। শঙ্কর এবং চলচ্চিত্র জগতের আরো কয়েকজনের সঙ্গে কাহিনীটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সুদালাই বলেন, এরপর যখন তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান তখন সে তাকে কৌশলে এড়িয়ে যায়। কিন্তু শেষপর্যন্ত তিনি ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখন ম্যানেজার তাকে কথা দেন যে পরিচালকের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করবেন। কিন্তু এরপর আর ওই ম্যানেজারের টিকিটি দেখা যায়নি। সুদালাই বলেন, পরে ৬ জুন অবাক হয়ে দেখলাম যে আমার কাহিনী নিয়ে 'শিবাজী' নামে ছবি বানানো হয়েছে। তখন পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বলা হলো তিনি কানাডায় আছেন। আদালতে অভিযোগ করে সুদালাই বলেন যদি ছবিটির স