২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান ও কানিজ সুবর্ণার যৌথ অ্যালবাম আসছে

এই সময়ের জনপ্রিয় দুই পপ শিল্পী হাসান ও কানিজ সুবর্ণার যৌথ অ্যালবামের কাজ চলছে। সঙ্গীতার ব্যানারে নির্মিতব্য এই অ্যালবামই তাদের দুজনের প্রথম দ্বৈত অ্যালবাম। অ্যালবামের নাম এখনো চুড়ান্ত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এই সময়ের জনপ্রিয় দুই পপ শিল্পী হাসান ও কানিজ সুবর্ণার যৌথ অ্যালবামের কাজ চলছে। সঙ্গীতার ব্যানারে নির্মিতব্য এই অ্যালবামই তাদের দুজনের প্রথম দ্বৈত অ্যালবাম। অ্যালবামের নাম এখনো চুড়ান্ত হয়নি। কানিজ বললেন, "হাসান ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো করার।" টেক, মেলো, রকসহ নানাধরনের গানই থাকবে এ অ্যালবামে, জানালেন কানিজ। অ্যালবামের সবগুলো গানেরই কথা ও সুর করেছেন আশরাফ বাবু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/