২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ছবি নিয়ে আসছেন তৌকির, প্রযোজনায় বারী সিদ্দিকী

বারী সিদ্দিকীর প্রযোজনায় চলচ্চিত্র নির্মানে উদ্যোগী হচ্ছেন অভিনেতা পরিচালক তৌকির আহমেদ। ছবির নাম 'বাউল'। এটি তৌকির পরিচালিত চতুর্থ ছবি। ছবির চিত্রনাট্যও তার করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বারী সিদ্দিকীর প্রযোজনায় চলচ্চিত্র নির্মানে উদ্যোগী হচ্ছেন অভিনেতা পরিচালক তৌকির আহমেদ। ছবির নাম 'বাউল'। এটি তৌকির পরিচালিত চতুর্থ ছবি। ছবির চিত্রনাট্যও তার করা। ছবি সম্পর্কে বারী সিদ্দিকী বলেন, "নাম 'বাউল' হলেও ছবিটি বাউলদের নিয়ে নয়। বাউলদের পোশাক না পরলেও অনেকের মনের গঠন থাকে বাউলদের মতো। এ ছবিতে সেরকম কিছু মানুষের বাউলপনাটাই তুলে ধরা হবে।" বারী আরো জানান, "এটি মূলত বানিজ্যিক ধারার ছবি হবে। ছবিতে ফোক ছাড়াও আধুনিক গান থাকবে।" ছবি পরিচালনা প্রসঙ্গে এই লোকশিল্পী বলেন, " 'রুপকথার গল্প' করতে গিয়ে কাছ থেকে দেখেছি তৌকিরকে। ওনার কাজ আমার ভালো লেগেছে। আশা করি এ ছবিটিও উনি চমৎকার বানাবেন।" তৌকির এ প্রসঙ্গে বলেন, "এখনো চিত্রনাট্যের কাজ করছি। শিল্পী নির্বাচন এখনো চুড়ান্ত হয়নি।" এর আগে তৌকির যে তিনটি চলচ্চিত্র নির্মান করেছেন সেগুলি হলো 'জয়যাত্রা', 'রুপকথার গল্প' ও 'দারুচিনি দ্বীপ'। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৯১০ ঘ