জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাড়িতে স্বামী কর্তৃক লাঞ্ছিত হয়ে শ্বেতা তেওয়ারি রাজা চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় ভারতের স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'র কেন্দ্রীয় চরিত্র প্রেরণা বাজাজের চরিত্রে রুপদানকারী শ্বেতা মালাদ থানায় গিয়ে অভিযোগ করেন, তার স্বামী রাজা চৌধুরী প্রায়শই মদ খেয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ভারতের একাধিক ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ খবর।
শ্বেতা তেওয়ারি শনিবার থানায় গিয়ে বলেন, ওই দিন তার স্বামী মদ্যপান করে তাকে প্রহারও করেছেন। একাধিক সূত্র জানায়, চৌধুরী এ ধরণের কাজ এর আগেও করেছে।
সুত্র জানায়, তাদের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন চলছে। প্রায়ই মারামারি ঘটনাও ঘটে তাদের মধ্যে।
স
bdnews24