২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য বেঁচে গেলেন ঋত্বিক

রোববার রাতে শুটিং এর কাজে কারজাতের দিকে যাচ্ছিলেন ঋত্বিক। পথেই পানভেলের কাছে হলো দুর্ঘটনাটা। বলিউড হার্টথ্রবের এস ক্লাস মার্সিডিজটা বেঁকেচুরে গেলো অনেকখানি। তবে দুর্ঘটনায় ঋত্বিক গুরুতর আহত হননি। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- রোববার রাতে শুটিং এর কাজে কারজাতের দিকে যাচ্ছিলেন ঋত্বিক। পথেই পানভেলের কাছে হলো দুর্ঘটনাটা। বলিউড হার্টথ্রবের এস ক্লাস মার্সিডিজটা বেঁকেচুরে গেলো অনেকখানি। তবে দুর্ঘটনায় ঋত্বিক গুরুতর আহত হননি। খবর ইন্ডিয়াএফএমডটকমের। ঘটনার বিবরণ দিতে গিয়ে ঋত্বিকের গাড়ির ড্রাইভার সুশীল জানান, তাদের সামনে একটা জেন গাড়ি ছিল। বারবার সংকেত দেওয়া সত্বেও সেটি সাইড দিচ্ছিল না। অনেক পরে গাড়িটিকে ওভারটেক করে সামনে চলে আসেন সুশীল। তারপর চালাতে থাকেন ধীরে সুস্থে। জেন গাড়ির ড্রাইভারটি সম্ভবত মাতাল ছিল। সে ঋত্বিকের গাড়িকে পিছন দিয়ে ধাক্কা দেয়। জেন এর খুব কাছাকাছি চলছিল একটা গাড়ি, সেটিও থেমে যায়, কিন্তু তার পিছনের ট্রাকটি এসে বেশ জোরে ধাক্কা মারায় সেটি সজোরে গিয়ে আছড়ে পরে জেনের উপর। গাড়িগুলোর গতি খুব বেশি ছিল না। থাকলে, কী হতো তা সহজেই অুনমেয়। ঘটনার পর ঋত্বিক গাড়ি থেকে বেরিয়ে আসেন জেনের ড্রাইভারকে পাকড়াও করতে। কিন্তু তাকে মাতাল অবস্থায় দেখে চলে যান নিজের শুটিংয়ের কাজে। যে মার্সিডিজ গাড়িতে চড়েন ঋত্বিক ভারতে ওরকম গাড়ি আছে মাত্র দুটো। একটা তার অন্যটা করন জোহরের। ঋত্বিকের গাড়িটি ঠিক করার জন্য কোম্পানিতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/১৫২৬ ঘ