'রং দে বাসন্তী' থেকে হচ্ছে কালার অফ স্যাক্রিফাইস
‘রং দে বাসন্তী’ ছবি নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা করছে ইউটিভি। ২০০৬ সালের হিট ছবি রং দে বাসন্তী ইংরেজিতে ডাব করে ফের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা সংস্থাটি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে কিছুটা জায়গা করে নিয়েছে ইউটিভি। ‘দি নেমসেক’ ছবির সহ প্রযোজনা সংস্থাটি হলিউড তারকা উইল স্মিথ এবং হলিউড পরিচালক নাইট শ্যামালনের সঙ্গেও ছবি নির্মানের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। এরই ধারাবাহিকতায় রং দে নিয়ে এই আয়োজন।
মূল হিন্দি ছবিটি ২ ঘন্টা ৫০ মিনিটের হলেও ‘রং দে বাসন্তী’র ইংরেজি সংস্করনটি ২ ঘন্টা ১০ মিনিটেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। ছবির নামও বদলে হবে ‘কালার অফ স্যাক্রিফাইস’।
আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই আন্তর্জাতিক সংস্করণটির মুক্তি দেয়া হবে সীমিত আকারে।
