২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের নায়িকার বিপরীতে অভিনয় করবেন জন আব্রাহাম

বলিউডের নায়ক জন আব্রাহাম এবার হলিউডের নায়িকা র‌্যাচেল ওয়েইজের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। বৃক্ষ সংরক্ষনের জন্য নিবেদিতপ্রাণ এক মার্কিনি পরিবেশবাদীর ভুমিকায় অভিনয় করবেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 12:12 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

 ‘লুনা’ নামের এই ছবিটি পরিচালনা করছেন ‘ওয়াটার’ খ্যাত পরিচালক দীপা মেহতা। তিনি বলেন, “ছবিতে জন আব্রাহামকে দেখানো হবে একজন পরিবেশবাদী হিসেবে। সেখানে তিনি ভারতীয় বা আমেরিকান কোন পরিচয়েই পরিচিত হবেন না। তার সাংস্কৃতিক পরিচয় খুব স্পষ্ট থাকবে না ছবিতে।”

বেশিরভাগ হলিউডের ছবিতে ভারতীয় নায়ককে ভারতের নাগরিক চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। স্প্যানিশ অভিনেতা অ্যান্তোনিও বান্দেরাসের মতো লম্বা চুলের জন আব্রাহামই হবে প্রথম নায়ক যার পরিচয়টা ভারতীয় হবে না।

দু’বার অস্কারজয়ী চিত্রনাট্যকার ডেভিড ওয়ার্ড ‘লুনা’ চলচ্চিত্রের চিত্রনাট্যটি লিখছেন। চিত্রনাট্যটি  লেখা হচ্ছে বিখ্যাত আমেরিকান পরিবেশবাদী জুলিয়া হিলের জীবনী অবলম্বনে। হিল হাজার বছরের পুরনো একটি রেডউড গাছ কাটা ঠেকাতে সেই গাছেই ৭৩৮ দিন বসবাস করেন।

ছবিতে হিলের চরিত্রে রূপদান করছেন র‌্যাচেল ওয়েইজ।