মা হতে চান নিকোল কিডম্যান
কিছুদিন আগেই তার মা হওয়ার খবর চাউর করেছিল লন্ডনের একটি পত্রিকা। ভুয়া ওই খবরের তীব্র প্রতিবাদ করে নিকোল কিডম্যান গনমাধ্যমকে জানান, ওই খবর সত্য নয়। কিন্তু এখন তার মন বলছে, হলে মন্দ হতো না। অস্ট্রেলিয় এই অভিনেত্রী এবার সত্যি সত্যিই হলিউড থেকে মামিউডে যেতে চাচ্ছেন অর্থাৎ চাচ্ছেন মাম্মি, মানে মা হতে।
যদিও তার আগের স্বামী টম ক্রুজের ঘরে দুটি সন্তান আছে। তবে ওরা দত্তক নেওয়া। তাই এবার নিজের বাচ্চা নিয়ে মা হতে চাচ্ছেন নিকোল। আর এই ইচ্ছাটা বেশি হয়েছে অস্ট্রেলিয়ায় তার ৮ সপ্তাহ বয়সী ভাগ্নিকে দেখে। তার ভাগ্নি সিবেলা দেখতে খুবই কিউট।
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নিকোল কিডম্যান গত বছর গায়ক কিথ আরবানকে বিয়ে করেন।
