২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের একটি সিনেমায় অভিনয় করবেন সুনিল শেঠি

পাকিস্তানের একটি সিনেমায় রম্য চরিত্রে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা সুনিল শেঠি। সে দেশের শীর্ষস্থানীয় অভিনেতা ওমর শরীফ সিনেমাটির পরিচালক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সুনিল শেঠি জানান, “এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। তবে ওমর ভাই যে পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন সেটা দারুণ। ‘খেল’ সিনেমার মাধ্যমে আমার সঙ্গে পরিচালক ইউসুফ খানের পরিচয় ঘটে। তিনিই আমাকে ওমর ভাইয়ের এই ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছেন।”

সুনিল আরো বলেন, “সিনেমাটির শুটিং সম্ভবত পাকিস্তানের বাইরে হবে। মালয়শিয়ায় বা ইন্দোনেশিয়ার বালিতে হবার সম্ভাবনাই বেশি। ”

সুনিল শেঠি বর্তমানে মুম্বাইয়ের অ্যাম্বি ভ্যালিতে তার রিয়েলিটি শো ‘দি বিগেস্ট লুজার’ এর শুটিং এ ব্যাস্ত।

এদিকে ওমর শরিফ ব্যাস্ত আছেন শিকাগো’র প্রযোজক মাসুদ আলি’র প্রযোজনায় নতুন ছবি ‘তুম মেরে হো’ পরিচালনা নিয়ে।