২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মিনিসিরিজ করছেন স্পিলবার্গ ও হাঙ্কস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে একটি মিনিসিরিজ যৌথভাবে প্রযোজনা করছেন টম হাঙ্কস ও স্টিভেন স্পিলবার্গ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

প্রশান্ত মহাসাগরীয় এলাকার যুদ্ধের কাহিনী নিয়ে আবর্তিত হবে এই সিরিজের কাহিনী। বিনোদন সাময়ীকি ভ্যারাইটি জানিয়েছে এ খবর।

আগামী বছর অস্ট্রেলিয়াতে শুটিং এর কাজ শুরু হবে। ২০০৯ সালে এইচবিও চ্যানেলে দেখানো হবে সিরিজটি।

২০০১ সালে এই দুজন ‘ব্যান্ড অফ ব্রাদারস’ নামে একটি সিরিজ প্রযোজনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে লড়াইরত মার্কিনি সেনাদের অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছিল ওই সিরিজ।