২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন মীরা নায়ার

‘কামসূত্র’ প্রদর্শনের পরে যে ছি ছিਆার রব উঠেছিল ‘দি নেমসেক’ এ এসে তা একেবারেই ধুয়ে মুছে গেছে। এই দুই ছবিরই নির্মাতা মীরা নায়ারকে এখন বলিউডের অন্যতম সম্মাননা ‘প্রাইড অফ ইন্ডিয়া’ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য নবম বলিউড ফিলઅ অ্যাওয়ার্ডস উপলਉে এই সম্মানে ভূষিত করা হবে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বলিউড গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান কমল দান্দোনা বিবিসিকে এই খবর জানানোর পর বিশেੴর দরবারে ভারতীয় চলচ্চিত্রকে তুলে ধরার ਉেত্রে মীরার অবদানের উল্লেখ করেন।

হার্ভার্ড বিশੴবিদ্যালয়ের স্নাতক মীরা চলচ্চিত্র পরিচালনায় আসার আগে বেশ কিছুদিন অভিনয় করেন। ঝুম্পা লাহিড়ীর কাহিনী অবলম্বনে নির্মিত মীরা’র সর্বশেষ ছবি ‘দি নেমসেক’ সমালোচকদের প্রসংশার পাশাপাশি বানিজ্যিক সাফল্যও লাভ করে।

ভারতীয় চলচ্চিত্রকাররা বেশি মাত্রায় আন্তর্জাতিক হয়ে যাচ্ছেন বলে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে মীরা নায়ার বলেন, “আমার শেকড়টা গভীরে বলেই আমি অনেকদুর যেতে পারি।”