২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়া বচ্চন নাকি ঐশ্বরিয়া রাই?

আদর করে সবাই ডাকে অ্যাশ, এবার অভিষেক হয়তো কোন নাম দেবেন নবপরিণীতার যা কেবল তার কানের জন্যই তোলা থাকবে। বচ্চন পরিবারও তাদের নতুন বউয়ের জন্য ডাকনাম ঠিক করতে পারেন। কিন্তু বাইরের দুনিয়ার কাছে ঐশ্বরিয়া এখন কোন নামে পরিচিত হবেন তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ঐশ্বরিয়া বিশিষ্ট নারীবাদী হলে হয়তো এতো ভাবাভাবির কিছু ছিল না। কিন্তু তিনি ততটা নারীবাদী নন। আর বিশেষ করে বিয়ের পর ভারতবর্ষে সাধারণত স্ত্রীর নামের সাথে স্বামীর নামের বা পরিবারের উপাধি যুক্ত হয়ে যায়। জয়া ভাদুরিকে এখন সবাই জয়া বচ্চন নামেই চেনে। ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তা হবে?

শুধু ঐতিহ্য নয়, নামের ক্ষেত্রে সংখ্যাতাত্বিক বিচারও মেনে চলেন অনেকে। কোন সংখ্যা কার জন্য শুভ সেটা বিচার করে অনেকে নিজের নামের বানানটাও বদলে ফেলেন। এতোদিন নিজের নাম নিয়ে যথেষ্ট খ্যাতি পেয়েছেন এই সাবেক বিশ্বসুন্দরী। এবারে সে নামটাকে কাঁটছাট করতে গেলে কোন বিরুপ প্রতিক্রিয়া পরবে না তো তাতে, এ নিয়েও চিন্তিত অনেক ভক্ত।

এ ব্যাপারে মূল্যবান মতামত রেখেছেন ভারতের বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ, হস্তাক্ষর ও স্বাক্ষর বিশেষজ্ঞ নিরজ মনছন্দা।

২০০৭ সালের জুনের আগেই বিয়ে হলো অভিষেক ও ঐশ্বরিয়ার।

অভিষেক বচ্চনের সংখ্যা ৫ এবং ঐশ্বরিয়ার ১। অ্যাশের জন্মদিন ১/১১/১৯৭৩ = ১+১+১+১+৯+৭+৩ = ২৩ = ২+ ৩ = ৫। এটাই তার সৌভাগ্য সংখ্যা। ঐশ্বরিয়া এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন যার সংখ্যাও ৫। অভিষেকের সঙ্গে তিনি ৩২ বছর বয়সে প্রেমে পরেন। ওই বছর যোগ দিলেও সংখ্যা দাড়ায় ৫।

ঐশ্বরিয়ার হাতের লেখা থেকে বোঝা যায়, এই মেয়ে কখনো পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না। পরিবারের মর্যাদাকে তিনি খুবই উচ্চমূল্য দেবেন। মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার মনের মিল রয়েছে ভালো। মায়ের সম্মতি সাপেক্ষেই তিনি এ বিয়েতে রাজী হয়েছেন।

ওদিকে অভিষেক বচ্চনের সংখ্যা হলো ৪৯ = ৪+ ৯ = ১৩।

নিরজের পরামর্শ হলো, অভিষেক তার নামটা অভিষেক এ বচ্চন (Abhishek A Bachchan) এভাবে লিখলে ভালো করবেন। তাহলে তার নামের সংখ্যা দাড়াবে ৫০। এটা করলে ২০০৭ সালের শেষদিকে ও ২০০৮ সালের শুরুর দিকে তার স্বাস্থ্যের অবনতি হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটা কেটে যাবে। সমস্যা এড়ানোর জন্য তিনি কিছু পুজা ও উপবাস করলে ভালো করবেন।

নিরজের মতে, ঐশ্বরিয়া তার নামের সঙ্গে যুক্ত পদবী ‘রাই’ বাদ দিলে ভালো করবেন, তিনি তার নাম হিসেবে ব্যবহার করতে পারেন ঐশ্বরিয়া বচ্চন। তাহলে তার নামের সংখ্যা দাড়াবে ৪৬ = ৪ + ৬ = ১০ = ১

৪৬ হলো অমরত্বের সংখ্যা। আর যেহেতু তিনি ১ নম্বর তারকা সেহেতু ১ সংখ্যাটা ব্যবহার করাই তার জন্য মানানসই। তিনি যদি ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাহলে তার সংখ্যা দাড়াবে ৫০। এটাও খুবই ভালো সংখ্যা। তবে ৪৬ টা আরো ভালো। অ্যাশের জন্ম তারিখও ১ নভেম্বর।

বিয়ের পর দুজনের মধ্যেই খুটখাট লাগতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন নিরজ। দুজনেই প্রবল ব্যক্তিত্ত্বসম্পন্ন হওয়ায় এটা হতে পারে।

পুজা না করলে অভিষেকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। দুজনের সম্পর্কে ফাটলও তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত তাদের বিয়ে টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।