২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং মোকাবেলায় অমিতাভের আয়োজন

বিদ্যুৎঘাটতি শুধু বাংলাদেশে না, ভারতের মুম্বাইয়েও এটা একটা বড় সমস্যা। ফলে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগে ভাগেই জেনারেটরের ব্যবস্থা করে রেখেছেন অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 02:32 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

৬ টা হেভি ডিউটি জেনারেটর দিয়ে এখন হাজার কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে অমিতাভের মুম্বাইয়ের দুটি বাসা প্রতীক্ষা ও জলসাতে।

প্রতীক্ষার সামনে এ বাবদ ৫টি ভ্যান ও জলসার সামনে ১ টি ভ্যান অপেক্ষমান রয়েছে, থাকবে বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।

১৮ এপ্রিল সন্ধ্যায় দুটো আড়াইশো কিলোওয়াট এবং একটি সোয়শ কিলোওয়াট জেনারেটর প্রতীক্ষাতে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করেছে।

আড়াইশো কিলোওয়াট জেনারেটরের একটি প্রতীক্ষার ১৫টি এয়ারকন্ডিশন চালু রাখার কাজে ব্যস্ত ছিল। অন্যটি দিয়ে গানের আসরের কাজে লেগেছে। সোয়াশ কিলোওয়াট দিয়ে প্যান্ডেলের আলোকসজ্জার কাজ চলছে।

সূত্র : ওয়েবসাইট।