২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারিনের গান

অভিনেত্রী হিসেবেই তারিনকে সবাই চেনেন। নৃত্যশিল্পী হিসেবেও আরেকটা পরিচয় তার রয়েছে। তবে গানেও যে তারিনের সমান দখল রয়েছে, সেকথা অনেকেরই অজানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সম্প্রতি মাহফুজ আহমেদের পরিচালনায় ‘বাতাসের ঘ্রাণ’ নাটকের একটি গান ‘আকাশে আজ রঙের খেলা’য় কণ্ঠ দিয়েছেন তারিন। হারানো দিনের এই গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মাজুমদার।

‘বাতাসের ঘ্রাণ’ নাটকে অভিনয়ও করেছেন তারিন। বিপরীতে আছেন নাটকটির পরিচালক ও অভিনেতা মাহফুজ আহমেদ।

এর আগে চয়নিকা চৌধুরীর ‘যে মেঘে বৃষ্টি হয় না’ নাটকেও গান করেছিলেন তারিন। অরুণ চৌধুরীর লেখা ও বাপ্পা মজুমদারের সঙ্গীতে গানটির কথা ছিলো ‘কাছের মানুষ কাছে’।