স্বাস্থ্য বিষয়ক সাময়ীকির মোড়ক উন্মোচন করলেন শাহরুখ
‘হেলথ ইন্টারন্যাশনাল’ নামে একটি স্বাস্থ্য বিষয়ক সাময়ীকির মোড়ক উন্মোচন করলেন বলিউড তারকা শাহরুখ খান। রবিবার মুম্বাইয়ের বান্দ্রা’র তাজ ল্যান্ড এন্ডস হোটেলে মোড়ক উন্মোচনের পর উপস্থিত অতিথিদের যাদু দেখিয়ে মুগ্ধ করেন খান।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কিছু মেধাবী সাংবাদিক ‘হেলথ ইন্টারন্যাশনাল’ নামের এই ম্যাগাজিনটি বের করেছেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে ছিলেন রুপ কুমার, সোনালী রাঠোর, রাহুল রায়, প্রেম চোপড়া, মহিন্দর অমরনাথ, পুনম ধীলন ও আকবর খান। আরব আমীরাতের সবচেয়ে ছোট রাজ্য আজমানের রাজ পরিবারের সদস্যরাও হাজির ছিলেন অনুষ্ঠানে। ছিলেন প্রিন্স শেখ মজিদ বিন সায়ীদ ও তার বাবা শেখ সায়ীদ বিন রশিদ আল নুয়ামি।
