২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের ট্রেনে হামলাকারী ১০ তরুন আটক

হ্যারি পটার চলচ্চিত্রে ব্যবহৃত ট্রেন হোগার্টস এক্সপ্রেস এর উপর হামলা চালানোর অভিযোগে পুলিশ ১০ তরুনকে গ্রেফতার করেছে বৃহষ্পতিবার। ওই বর্বর হামলাকারীদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। হামলার সময় ট্রেনটি ল্যাঙ্কশায়ারের এক ডিপোতে ছিল। এ বছরের ১০ মার্চ ওই হামলা সংঘটিত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 12:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কেন ওই হামলা সংঘটিত হলো তা বর্তমানে তদন্ত করে দেখছে পুলিশ। মে মাসের প্রথম সপ্তাহে তারা তদন্তের রিপোর্ট জমা দেবে।

এই টুরিস্ট ট্রেনের ৩ শতাধিক জানালা হাতুড়ি দিয়ে গুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ঘটনাস্থলে বেশ কিছু হাতুড়ি দেখতে পেয়েছেন। ওয়েস্ট রেলওয়ের ট্রেন অপারেটরের হিসাব মতে, ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ হাজার পাউন্ড।

ব্রিটিশ পরিবহন পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন “ ৩৩৭টি জানালা ভাঙার পরে ১০ তরুনকে গ্রেফতার করা হয়েছে।” তাদেরকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে পুলিশ দফতরে এসে তাদের রিপোর্ট করতে বলা হয়েছে।

মার্চের ১০ তারিখে ওই রেল হামলার পরে ফরেনসিক বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে তাদের তদন্তকাজ চালিয়েছেন।

ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার চলচ্চিত্রটির জন্য এই ট্রেনটি ভাড়া করেছিল। এর আগেও হ্যারি পটারের ট্রেন হামলার মুখে পরে। ২০০৩ সালে এরকম এক হামলায় ৩ হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতি সাধিত হয়।

হ্যারি পটারের বইয়ের ক্রস রেলস্টেশনের কাল্পনিক পৌনে দশ প্লাটফর্ম থেকে ট্রেনটি হ্যারি পটার ও তার বন্ধুদের যাদুর জগতে নিয়ে হাজির হয়।