জন ট্রাভোল্টার জরুরী অবতরণ
জার্মানিতে তার সর্বশেষ চলচ্চিত্র ‘ওয়াইল্ড ডগস’ এর প্রচারণার কাজ সেরে তার ব্যাক্তিগত বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন জন ট্রাভোল্টা। ৫৩ বছর বয়স্ক এই হলিউডি অভিনেতা নিজেই চালাচ্ছিলেন বিমানটা।
পথিমধ্যে কারিগরি ক্রটি দেখা দিল। ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত বোয়িং ৭০৭ নিয়ে মাথা ঠান্ডা রেখে জরুরী অবতরণ করেছেন তিনি শ্যানন এয়ারপোর্টে।
এরপর ওই বিমান সারানোর জন্য এয়ারপোর্টে রেখে অন্য একটা ভাড়া করা বিমানে রওনা করেন বাড়ির উদ্দেশ্যে।
এর আগেও আকাশপথে একাধিকবার বিপত্তির মুখোমুখি হয়েছেন ট্রাভোল্টা। আট বছর আগে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গেলে বাধ্য হয়ে বোস্টনে নেমে পরতে বাধ্য হন তিনি।
এই ‘পাল্প ফিকশন’ তারকা ১৯৭৪ সালে বিমান চালনার লাইসেন্স পান। বিমান চালানো তার বিশেষ শখ। তার ছেলের নাম জেট। তার বাসায় ব্যক্তিগত একটা রানওয়ে আছে। সূত্র : ওয়েব সাইট।
