২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিখ্যাত অভিনেতা মেহবুব খানের স্মরণে ডাকটিকেট ছাড়লো ভারতের ডাকবিভাগ

ভারতের প্রয়াত বিখ্যাত চলচ্চিত্রকার মেহবুব খানের স্মরণে সে দেশের ডাকবিভাগ ৩০ মার্চ বিশেষ ডাকটিকেট ছাড়লো। ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মেহবুব। ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। অনেক ব্যবসাসফল ছবির এই পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আন্দাজ’, ‘আন’ ও অস্কার মনোনয়নপ্রাপ্ত ‘মাদার ইন্ডিয়া’।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গিল্ডের অন্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ডক্টর ভি শান্তারাম, বিমল রায় ও এলভি প্রসাদের সম্মানেও এর আগে ডাকটিকেট ছেড়েছে ভারতের ডাকবিভাগ।