২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বড় কনসার্ট অনুষ্ঠিত হল জাপানে

শনিবার জাপানে অনুষ্ঠিত কনসার্টে শতাধিক পেশাদার ও অপেশাদার শিল্পীরা বিরতীহীনভাবে ১৮২ ঘন্টায় ২০০০ হাজার গান গাওয়ার মাধ্যমে নতুন বিশ্ব রের্কড গড়েছে বলে শনিবার জানিয়েছে কোনডো নিউজ এজেন্সি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

২৩ মার্চ সন্ধ্যায় জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওমিতে শুরু হওয়া বিরতীহীন এ কনসার্টে ৬ থেকে ৯৬ বছর বয়সী সঙ্গীতশিল্পীরা অংশ নেয়।

শনিবারের এ আয়োজনে লন্ডনকেন্দ্রিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংশ্লিষ্ট কর্মকতা উপস্থিত থেকে নতুন এ রেকর্ডের স্বীকৃতি দেন।

২০০১ সালে কানাডায় গড়া এর আগের রেকর্ডটি ছিল ১৮১ ঘন্টার।