২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তধনের সন্ধানে যাচ্ছেন অস্কার জয়ী মিরেন

অস্কার বিজয়ী হেলেন মিরেন ডিজনির অ্যাকশন অ্যাডভেঞ্চার সিকুয়েল ‘ন্যাশনাল ট্রেজার : দি বুক অফ সিক্রেটস” এ অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে নিকোলাস কেজ ছাড়াও আছেন এড হ্যারিস। গেটস ছবিতে গুপ্তধন সন্ধানী বিন গেটসের ভুমিকায় অভিনয় করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এ বছর ডিসেম্বরের ২১ তারিখে ছবিটি মুক্তি পাবে। ছবিতে মিরেন গেটসের মা এমিলি অ্যাপলটনের ভুমিকায় অভিনয় করবেন। হ্যারিস থাকবেন খলনায়ক হিসেবে। এছাড়াও ছবিতে এবারো থাকছেন ডায়েন ক্রুগার, জাস্টিন বার্থা, জন ভয়ট ও হার্ভে কেইটেল। পরিচালনা করছেন যথারীতি জন টারটেলটাউব।

এই সিকুয়েলে নিকোলাস কেজকে দেখা যাবে আব্রাহাম লিঙ্কনের হত্যারহস্য উদঘাটনে তৎপর হতে। আততায়ী জন উইলকেস বুথ এর ডায়েরির কয়েকটি হারানো পৃষ্টার সূত্র ধরে তিনি এই চেষ্টা চালাবেন।

লস এঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, লন্ডন ও প্যারিসে ছবির চিত্রায়নের কাজ চলছে।

স্পার্কলার এন্টারটেইনমেন্টের সাথে ছবিটি প্রযোজনায় আছেন জেরি বার্কহেইমার।

মিরেন সম্প্রতি ‘দি কুইন’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী কোঠায় অস্কার লাভ করেন।