জোলির দত্তক সন্তান প্যাক্সকে অপহরণের চেষ্টা ব্যর্থ
অ্যাঞ্জেলিনা জোলি ও তার নবলদ্ধ দত্তক সন্তান প্যাক্স অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। প্যাক্সকে নিয়ে আমেরিকায় নামার পরপরই প্যাক্সকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল অপহরণকারীরা। তারা প্যাক্সকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ১০০ মিলিয়ন ডলার দাবি করার পরিকল্পনা এঁটেছিল। চলতি সপ্তাহের ‘লাইফ অ্যান্ড স্টাইল’ পত্রিকায় এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে
প্রতিবেদনে ওই অপহরণের পরিকল্পনাকে একটি বিশেষ অপরাধী চক্রের ‘বিশ্বাসযোগ্য’ এবং ‘অতি সতর্ক পরিকল্পনা’ বলে উলে¬খ করা হয়। ওই অপরাধী চক্র এর আগেও অপহরণ ও তার বিনিময়ে অর্থ সংগ্রহ করেছে। “এরা খুবই দক্ষতাসম্পন্ন আর মানুষের প্রতি এদের কোন দয়ামায়া নেই।” ব্যাঞ্জেলিনার নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেছেন এ কথা।
এর আগেও এই ব্রাঞ্জেলিনা জুটি অপহরণের হুমকির মুখে পরেছেন। এবারের পরিকল্পনাটি ছিল মারাত্মক তবে তা কার্যকর হওয়ার আগেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
এক ব¬ক দুরেই পুলিশের ফাঁড়ি থাকা সত্বেও ব্রাড তাদের নিউ অর্লিন্সের বাসায় ৫ লাখ ডলার ব্যয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছেন।
