গুঞ্জন : আবার আসছে রঙ্গিলার উর্মিলা
যে শরীরী অবেদন নিয়ে ‘রঙ্গিলা’ ছবি দিয়ে যাত্রা শুরু হয়েছিল উর্মিলার তা থেকে খুব দ্রুতই ঘুরে দাড়াতে পেরেছিলেন তিনি। ‘কৌন’, ‘সত্য’ ইত্যাদি ছবির মাধ্যমে সিরিয়াস ঘরানার ছবির নায়িকা হিসেবে ভাবমুর্তি দাঁড়িয়ে গেছে তার ইতিমধ্যে। তবে ফের আবার রুপালী পর্দায় আগুন জ্বালাতে যাচ্ছেন তিনি। রামগোপাল ভার্মার রিমেক ছবি ‘শোলে’র একটি দৃশ্যে রঙিলার আবেদন ফের জাগিয়ে তুলবেন এই বলিউড তারকা, এরকমটাই শোনা যাচ্ছে।
শোলের মেহবুবা গানটাকে একেবারে অন্যরকমভাবে হাজির করবেন তিনি। গাব্বার সিং এর ডেরায় এই নাচ দেখানো হবে। ডেরার সেট পাতা হয়েছে একটু পাহাড়ি জঙ্গলে যার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। সূত্র : ওয়েবসাইট।
