আত্মজীবনী লিখছেন টেনিস তারকা আন্দ্রে আগাসি
বিখ্যাত টেনিস তারকা আন্দ্রে আগাসি আত্মজীবনী লিখছেন। নানা কারণে বহুল আলোচিত এই খেলোয়াড়ের আত্মজীবনী প্রকাশের ব্যাপারে আগ্রহী ছিলেন অনেক প্রকাশকই। তবে শেষ পর্যন্ত সুযোগটা পেয়েছে প্রকাশনা সংস্থা আলফ্রেড এ নফ। বুধবার প্রকাশকের তরফ থেকে জানানো হয় এ খবর।
এই জীবনীর বিনিময়ে আগাসী কত ডলার পাচ্ছেন সে বিষয়ে প্রকাশক কিছু জানান নি। তবে ধারনা করা হচ্ছে এর পরিমান ৫ মিলিয়ন ডলারের কম নয়।
বইটির জন্য ধর্ণা দিয়েছিলেন এমন প্রকাশকদের একজন হার্পারকলিন্সের নির্বাহী সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড হার্শে বলেছেন, “বইটির জন্য যে চুক্তি হয়েছে তা কোন সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তির সমতুল্য।”
হার্শে বলেছেন, “এ পরিমান টাকা হোয়াইট হাউজের প্রাপ্য। অতীতে কোন খেলোয়াড় ২ মিলিয়ন ডলারের বেশি পেয়েছেন কিনা আমি জানি না।”
৩৬ বছর বয়ষ্ক আগাসি তার সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। গত বছর তিনি খেলা থেকে অবসর নিয়েছেন।
আত্মজীবনীর শিরোনাম বা প্রকাশের তারিখ এখনো নির্ধারিত হয় নি।
নফ কর্তৃক প্রচারিত এক বিবৃতিতে আন্দ্রে আগাসি বলেছেন, “ সম্প্রতি আটটি প্রকাশনা সংস্থার সম্পাদক ও শীর্ষ নির্বাহীদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে আমার। সবাই খুব চমৎকার মানুষ, তবে শেষ পর্যন্ত নফের কর্তা সনি মেহতার সাথেই গাঁটছড়া বাধার প্রবল তাগিদ অনুভব করলাম।”
ওদিকে মেহতা বলেছেন, “ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রসংশনীয় ব্যাক্তিত্ব আন্দ্রে আগাসি। অসাধারন এক জীবন কাটিয়েছেন তিনি। তার ঝুলিতে বলার মতো অনেক গল্প আছে। এসব গল্প অন্যদের উদ্ধুদ্ধ করবে এবং সেরা খেলোয়ার হওয়ার প্রেরণা যোগাবে, সন্দেহ নেই। সেই সঙ্গে এটাও বলা যায়, তিনি তার সাফল্যকে এই দুনিয়া বদলে দেওয়ার কাজেও ব্যবহার করতে চেয়েছেন।”
খেলার বাইরেও মেয়েদের সাথে সম্পর্কের সুবাদে সুদর্শন আগাসি প্রায়ই পত্রিকায় খবর হতেন। ব্র“ক শিল্ডের সাথে তার বিয়ে টিকেছিল খুব অল্প দিন। বারাবারা স্ট্রেইস্যান্ডের সাথে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বর্তমানে টেনিস তারকা স্টেফি গ্রাফ তার স্ত্রী।
খেলোয়াড় হিসেবে আগাসির সাফল্য উলে¬খযোগ্য। ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান, উইম্বলডন ও ইউএস ওপেনে মোট ৪ বার সিঙ্গেল ইভেন্টে গ্রান্ড ¯¬াম জেতেন তিনি।
১৯৯৪ সালে তিনি দক্ষিন নেভাদার শিশুদের শিক্ষা ও বিনোদেন এর জন্য আন্দ্রে আগাসি চ্যারিটেবল ফাউন্ডেশন চালু করেন। ২০০১ সালে চালু হয় আগাসি অ্যাকাডেমি।
