২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদিয়মান এক রাগবি তারকার প্রেমে পড়েছেন এমা ওয়াটসন

হ্যারি পটার সিরিজের ভক্তরা হারমিওন খ্যাত এমা ওয়াটসনকে না চিনতে পারার কোন কারন নেই। সেই পুচকে মেয়েটা নাকি এবার প্রেমে পড়েছে। তবে এখনো আসলেই পড়েছে, নাকি পড়েনি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কার প্রেমে সে পড়েছে শুনবেন? তারই বয়সী এক রাগবি খেলোয়াড়ের। দুজনের বয়সই এখন ১৬।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

টম ডুকার নামের সেই রাগবি খেলোয়াড়টি এবার যোগ দিয়েছে সম্ভ্রান্ত রাগবি দল ‘ওয়াপস একাডেমি’তে। সান পত্রিকায় এমার এক ঘনিষ্ট সুত্র তাদের সম্পর্কের সত্যতা স্বীকার করে বলেছে, “পরস্পরকে তারা খুবই পছন্দ করে এবং তারা দুজনেই সেপ্টেম্বরের শেষ থেকে ডেট করছে।”

হ্যারি পটারের ভক্তদের মধ্যে যারা এমার ভক্ত ছিলেন তাদের জন্য দুঃসংবাদ হলো, এমা সম্ভবত আর হ্যারি পটার সিরিজে অভিনয় করছেন না। ফলে পটার সিরিজের সর্বশেষ দুটো ছবিতেও তিনি সাইন করেননি। কিন্তু তাকে ছবিতে পাওয়ার জন্য হেন কাজ নেই করেননি সিরিজের প্রযোজক। একটি ছবিতেই তিনি এমাকে তার পারিশ্রমিক দ্বিগুণ করে দুই মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এমার মন গলেনি তাতেও।

অভিনেতা রুপার্ট গ্রিন্ট যিনি ছবিতে হ্যারির বন্ধু রন ওয়েসলির ভূমিকায় অভিনয় করছেন, জানান, এমা হারমিওন নামে পরিচিত হতে হতে বিরক্ত। “এমা আর এই চরিত্রে ভর করে সামনে এগুতে চায় না। সে হ্যারি পটারের ‘ওই বালিকা’ পরিচয়ে পরিচিত হতে হতে ক্লান্ত। এই মূহুর্তে আমার ও ড্যানিয়েলের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। এমনকি টেক্সট মেসেজ বা ফোনেও তার সঙ্গে আমাদের কথা হয় না।”

হ্যারি পটার সিরিজের ‘হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফোনিক্স’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন এমা ওয়াটসন। এটি এই জুলাইতেই মুক্তি পাবে।