২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল ক্লিন্টনের প্রিয় টিভি শো ‘২৪’ ও ‘আই লাভ লুসি’

স্ত্রী হিলারি ক্লিন্টন ব্যস্ত ২০০৮ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে, ক্লিন্টনের হাতেও বিশেষ কাজ নেই। ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এখন সময় কাটাচ্ছেন টেলিভিশন দেখে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তাঁর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এ্যামি অ্যাওয়ার্ড জয়ী রাজনৈতিক থ্রিলার ‘২৪’ এবং ‘আই লাভ লুসি’। সম্প্রতি মার্কিন এক গনমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এছাড়া তার প্রিয় শো এর মধ্যে রয়েছে ‘গ্রে’স অ্যানাটমি’। উইলিয়াম শ্যাটনার ও জেমস স্পেডারের গতিশীল অভিনয়ের জন্য ‘বোস্টন লিগাল’ এরও প্রশংসা করেন তিনি।

‘২৪’ নির্মান করেছেন রিপাবলিকান সমর্থক জোয়েল সারনাউ। তবে এতে রক্ষনশীল এবং উদারনৈতিক উভয়দলের লোকদেরই একইভাবে বিচার করা হয়েছে। “তারা নিরপেক্ষভাবেই কাজ করছে” মন্তব্য করেন ক্লিন্টন।

আরো যেসব টিভি শো ক্লিন্টন অবশ্যই দেখেন তার মধ্যে রয়েছে ‘অল ইন দ্য ফ্যমিলি’,‘আই লাভ লুসি’ , ‘দি অ্যান্ডি গ্রিফিথ শো’, ‘বোনানজা’ এবং মেডিক্যাল ড্রামা ‘গ্রে’স  এনাটমি’।

অবশ্য বিনোদনধর্মী শো’র পাশাপাশি তিনি পরিবেশ ও সামাজিক সচেতনতা বিষয়ক শোও দেখেন। বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং, হারিকেন বা সুনামি রিলিফ বা এইডস কিংবা শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হলে তা আগ্রহ নিয়ে দেখেন।