সন্তানের মা হতে যাচ্ছেন সালমা হায়েক
ডেসপারেডো ও ফ্রিডা ছবির মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক সন্তানসম্ভবা। সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড ৪৪ বছর বয়স্ক ফরাসি ব্যবসায়ী ফ্রাসোয়া অঁরি পিনাল্ট। অঁরির ফার্ম গু”ি এবং ইভস সেইন্ট লরেন্ট এর মালিক।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে সালমা হায়েকের মুখপাত্র ইনা ট্রেসিওকাস জানান, “ফ্রাসোয়া অঁরি পিনাল্ট এবং তার বাগদত্তা সালমা হায়েক দুজনেই তাদের সন্তান আগমনের খবরটা দিতে পেরে খুশি। তারা এখন সন্তান আগমনের দিন গুনছেন।”
অঁরির বয়স এখন ৪৪, আর সালমার ৪০। অঁরি একাধারে তার পারিবারিক প্রতিষ্ঠান পিপিআর এরও প্রধান নির্বাহী।
সালমা বর্তমানে আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘আগলি বেটি’তে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি এই অনুষ্ঠানের নির্বাহী প্রযোজকের ভূমিকাও পালন করছেন।
ফ্রিডা ছবিতে অভিনয়ের জন্য সালমা হায়েক অস্কার এর মনোনয়ন পেয়েছিলেন।
পিনাল্টের আগে আগে এডোয়ার্ড নর্টন ও জস লুকাসের সাথে সালমার সম্পর্ক ছিল।
