ঋত্বিকের আন্দার কি বাত
সালমান খান করেছেন, তারপর সঞ্জয় দত্ত আর সানি দেওল। তাহলে ঋত্বিক রোশান কেন বাদ যাবেন। তিনিও কাজটি করেছেন। ভারতের অন্যতম ছেলেদের অর্ন্তবাস নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঋত্বিক। ইন্ডিয়াএফএম ডট কম এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞাপনের একটি জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘ইয়ে আন্দার কি বাত হ্যায়’। আর এই বিজ্ঞাপন করার জন্য ঋত্বিকের আন্দার কি বাত হচ্ছে তিনি এই ব্র্যান্ডের মডেল হওয়া অন্যান্য তারকাদের থেকে বেশি সম্মানী পেতে যাচ্ছেন।
