২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের জন্য গান করছেন এ আর রহমান

এ আর রহমানের গান মানেই ধুন্ধুমার একটা কিছু । বলিউড থেকে হলিউড তক রয়েছে তাঁর অসংখ্য ভক্তকুল। পশ্চিমা শ্রোতাদের মুগ্ধ করতে এবার তিনি নতুন গানের কাজ শুরু করেছেন। এবং এই নতুন গান অস্কার জয়ের পথ সুগম করবে বলে আশা করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 05:27 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এ বছর এ আর রহমানের ৩ টি গান একাডেমি অ্যাওয়ার্ডের হিট লিস্টে জায়গা পেলেও শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে মনোনয়ন বা পুরষ্কার কোনটাই জোটে নি। এ জন্য পশ্চিমাদের উপযোগী করে গান পরিবেশন করতে না পারার ব্যর্থতাকেই দায়ী করেন এ আর রহমান।

এক সংবাদ সম্মেলনে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “ আমার আগের গানগুলো পশ্চিমা শ্রোতারা পশ্চিমাদের রুচি উপযোগী ছিল না। তাদের কাছ থেকে পুরষ্কার নিতে হলে তাদের মতো করে কিছু সঙ্গীত আমাদের তৈরি করতে হবে।”

“আমাদের এখানে যেসব গান খুবই হিট সেগুলো ওদের কাছে কোন তাৎপর্যই বহন করে না।”

৪১ বছর বয়স্ক এ সুরকার ১৯৯২সালে প্রথম হিন্দি ছবিতে তার সুর করা গান দিয়ে হৈচৈ ফেলে দেন। এরপর থেকে হিন্দি ছবিতে একের পর এক দুর্দান্ত সব সংগীত উপহার দিয়ে আসছেন তিনি।

এ আর রহমান ২০০২ সালে বিখ্যাত কম্পেজার এন্ড্রু লয়েড ওয়েবার তার স্টেজ শো ‘বোম্বে ড্রিমস্’ এর সংগীত পরিচালনার দায়িত্ব দেন এ আর রহমানকে। সেখানে তার পারফরম্যান্স মুগ্ধ করে সকলকে। লয়েডের সুবাদেই প্রথম আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।