২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন আল গোর

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন। লাইভ আর্থ শিরোনামের এ কনসার্ট আয়োজনের উদ্দেশ্য বিশ্বব্যপী তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সচেতনতা বাড়ানো। জুলাইয়ের ৭ তারিখে ওয়াশিংটন মনুমেন্ট এলাকায় অনুষ্ঠিত হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

কনসার্টে অংশ নেবে ব্যান্ড দল রেড হট চিলি পেপারস, সংগীত শিল্পি কেলি ক্লার্কসন,  ফো ফাইটার্স, মেলিসা এথরিজ এবং আল গোরের ঘনিষ্ঠ বন্ধু রক তারকা বন জোভি।

ওয়াশিংটনের পরে এ কনসার্ট পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সাংহাই, সিডনি, জোহানেসবার্গ, লন্ডন,  ব্রাজিল, জাপান এবং অ্যান্টার্কটিকায়।

সাবেক রাজনীতিবিদ আল গোরের বর্তমান পরিচয় একজন পরিবেশবাদী হিসেবে। সম্প্রতি তিনি ‘অ্যান আনকনভেনশনাল ট্রুথ’ নামে পরিবেশ বিষয়ক একটি ছবি নির্মান করেন। ছবিটি এ বছর অস্কারে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পুর®কৃত হয়।