২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি সংগ্রহে স্টার ওয়ার্স ছবির রোবট ‘আরটু - ডিটু’

ত্রিশ বছর আগে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স’ ছবিটি ছিলো কল্পনা আর স্পেশাল ইফেক্টের মিশ্রণ। পরবর্তী বছরগুলোতেও এই ছবির বেশ কয়েকটি পর্ব মুক্তি পেয়েছে। প্রতিবারই তা দর্শকদের হৃদয় ছুঁয়েছে। ছবির জনপ্রিয় একটি রোবট চরিত্র হচ্ছে ‘আরটু - ডিটু’। অসীম সাহসী এই রোবটটি এবার মহাকাশের যুদ্ধ ছেড়ে পৃথিবীর বুকে চিঠি সংগ্রহে নেমেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

আসল বিষয়টি একটু অন্যরকম। আমেরিকার প্রায় দু’শ শহরের চিঠি ফেলার বাক্সগুলো ঢেকে দেয়া হয়েছে আরটু - ডিটু রোবটের আদলে তৈরি বাক্স দিয়ে। একেকটা চিঠির বাক্স যেন একেকটা আরটু - ডিটু। 

আমেরিকায় নতুন ডাকটিকিটের প্রচারণার উদ্দ্যেশ্যেই এমন ব্যবস্থা গ্রহণ করেছে সে দেশের ডাক বিভাগ। ডাক বিভাগের  প্রধাণ বিপনন কর্মকর্তা অ্যানিটা টি বিজ্জোট্টো জানান, “২৮ মার্চ থেকে নতুন যে স্ট্যাম্প ছাড়া হবে, সেটার প্রচারনার জন্যই এই অভিনব ব্যবস্থা। একটু মজা করার জন্যই এটা করা হয়েছে।”

শহরগুলোতে প্রায় চারশ চিঠির বাক্স আরটু ডিটু’র আদলে তৈরি বাক্সগুলো দিয়ে ঢেকে ফেলা হয়েছে। অ্যানিটার মতে  “যখন এই বাক্সগুলোর সামনে দিয়ে হেঁটে যাই তখন দেখতে ভালোই লাগে। আশা করবো অনেকেই এই চিঠির বাক্সের নতুন রূপ দেখে চিঠি পোস্ট করতে উৎসাহী হবে।”