২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিকতা শেষে ভিয়েতনামের অনাথ আশ্রম থেকে সন্তান নিলেন জোলি

আনুষ্ঠানিকতা শেষে অবশেষে দত্তক সন্তানকে অনাথ আশ্রম থেকে তুলে নিলেন জোলি। তিন বছর বয়সী এই শিশুকে দক্ষিণাঞ্চলীয় ভিয়েতনামের এক অনাথ আশ্রম থেকে তিনি দত্তক নেন। ভিয়েতনাম কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তথ্যসূত্র বিভিন্ন ওয়েবসাইট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মার্চ মাসের শুরু থেকে ভিয়েতনামি এই শিশু সন্তানকে দত্তক নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং কাগজপত্র তৈরী করছিলেন জোলি। এর আগে ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছিলো সকল আনুষ্টানিকতা শেষ হতে অন্তত মার্চ মাসের পুরো সময়টাই লেগে যেতে পারে। ফলে জোলি এপ্রিলের আগে ওই শিশুকে দত্তক নিতে পারছেন না। কিন্তু এতদিন আর অপেক্ষা করতে হলো না জোলিকে। মার্চ মাসের মাঝামাঝিতেই তিনি সকল আনুষ্ঠানিকতা সেরে সফলভাবে দত্তক নিলেন। এমনিতে ভিয়েতনামের নিয়ম অনুযায়ী সন্তান দত্তক নিতে প্রায় ৬ মাস সময় লাগে।

জোলি বুধবার রাতে হো চি মিন সিটিতে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি একটি ফোর হুইল টয়োটা গাড়িতে করে তাম বিন অনাথ আশ্রমে যান। সেখান থেকে তিনি তুলে নেন তুলে নেন সন্তানকে। প্রায় ২০ জন বাচ্চা ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোষাক পড়ে তাকে স্বাগত জানায়। সেখানে তাদের সঙ্গে জোলি কিছু সময় কাটান।

বিদায় বেলায় অনাথ আশ্রমে এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়। অন্যান্য বাচ্চারা দত্তক নেওয়া সন্তানকে অশ্র“সজল চোখে বিদায় জানায়।

অনাথ আশ্রমের পরিচালক গুয়েন ব্যান ত্র“ং জানান, “এটা ছিলো সত্যিই এক মন খারাপ করা পরিবেশ। জোলি বাচ্চাটির কাছে ছিলো নিতান্তই অপরিচিত এক মহিলা। সে তাকে দেখে তখন কান্নাকাটি করছিলো। জোলিও সেখানে আর কালক্ষেপণ করেনি।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দত্তক নেওয়া এই বাচ্চার নতুন নামকরন করা হয়েছে। তার নতুন নাম দেওয়া হয়েছে প্যাক্স থিয়েন জোলি।

অনাথ আশ্রম থেকে জোলি একই গাড়িতে গিয়ে পৌঁছান হো চি মিন সিটির বিচার দপ্তরে। সেসময় জোলির পরনে ছিলো কালো স্কার্ট এবং শার্ট। তাকে তার ব্যক্তিগত দেহরক্ষীরা পুরোটা সময় ঘিরে রাখে। দপ্তরের একজন সাংবাদিকদের জানান, দত্তকের বাচ্চাকে পুরোপুরি নিতে আর একটু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেটা তেমন কিছু না, অফিসিয়ালি একটা বিদায় সম্বর্ধনার আয়োজন করা হবে বৃহস্পতিবার।

প্রায় দুই ঘন্টা সময় জোলি বিচার দপ্তরের বিল্ডিংয়ে কাটান। সেখান থেকে তিনি আমেরিকান কাউন্সেলার অফিসে যান দত্তক বাচ্চা প্যাক্সের পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে।

হো চি মিন সিটির নিকটবর্তী তাম বিন অনাথ আশ্রমে বেড়ে উঠা প্যাক্সকে আশ্রম কর্তৃপক্ষ পেয়েছিল শহরের হাসপাতালে এক পরিত্যক্ত বাচ্চা হিসাবে। বাচ্চার বাবা মা তাকে হাসপাতালে তাকে ফেলে চলে যায়। অনাথ আশ্রমের লোকজন অনেক চেষ্টা করেও তার বাবা মার খোজ বের করতে পারে না। তারপর থেকে সে অনাথ আশ্রমেই বেড়ে উঠছিলো।

প্যাক্সের স্বাস্থ্য বেশ ভালো এবং সে খুব বন্ধুবৎসল,  কিছুটা লাজুকও বটে। সে তার সমবয়সীদের সঙ্গে খেলাখুলা করতে খুব ভালোবাসে এবং বিশেষ করে সকার খেলায় সে খুব আনন্দ পায়।

পুরো সময়টাতে জোলির সঙ্গে ছিলো কম্বোডিয়া থেকে দত্তক নেওয়া বাচ্চা ম্যাডক্স। তার বয়স এখন পাঁচ। ভিয়েতনামে ব্রাড পিট জোলির সফরসঙ্গী হননি।

তবে জোলির দত্তক নেওয়ার বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। কেউ কেউ বলছেন, তিনি টাকা পয়সার বিনিময়ে এই সন্তানকে দত্তক নিতে রাজি করিয়েছেন অনাথ আশ্রম কর্তৃপক্ষকে। তাম বিন আশ্রমকে এ জন্য তিনি দুই মিলিয়ন ডলার দেওয়ারও প্রতিশ্র“তি দিয়েছেন ।

তবে পুরো বিষয়টিকেই উড়িয়ে দিয়েছেন অনাথ আশ্রমের পরিচালক। তিনি জানান, “এখানে টাকা পয়সার কোন বিষয়ই নেই। আমাদের একমাত্র লক্ষ শিশুর জন্য একটি নিরাপদ আবাস খুঁজে বের করা। জোলি আমাদের আশ্রমে কোন টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কোন অঙ্গীকার করেনি।”

কর্তৃপক্ষ জানিয়েছে সবকিছু ঠিক থাকলে জোলি তার এই নতুন দত্তক নেওয়া বাচ্চাকে সঙ্গে নিয়ে আমেরিকা উড়াল দিতে পারবেন রোববার।