নতুন বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফোর্ড
বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে জেমস বন্ডকে ব্যবহার করা হয়েছে। সম্প্রতি ফোর্ড কোম্পানির তাদের গাড়ির নতুন বিজ্ঞাপনে বন্ডকে ব্যবহার করে সমালোচনার মুখে পরেছে।
বিজ্ঞাপনের নজরদারি সংস্থা দি অ্যাডভার্টাইজিং স্টান্ডার্ড দর্শকদের কাছ থেকে এ ব্যাপারে দুটো অভিযোগ পেয়েছে যেখানে তারা বলেছে, এই বিজ্ঞাপনের বক্তব্য বিভ্রান্তিকর। উল্লেখ্য, বিজ্ঞাপনটির ফুটেজ নেওয়া হয়েছে সর্বশেষ বন্ড ছবি ‘ক্যাসিনো রয়াল’ থেকে।
ফোর্ড কম্পানি বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন সুবিধা সম্বলিত গাড়ি বাজারজাত করে। ফোর্ড কোম্পানি তাদের ‘জেটেক ক্লাইমেট’ গাড়ির বিজ্ঞাপনে যে গাড়িটি দেখায় তা আসলে ফোর্ড কম্পানির ‘ফোকাস জেটেক ক্লাইমেট’ ব্্রান্ডের গাড়ি না।
ক্যাসিনো রয়াল ছবিতে অন্য একটি ব্রান্ডের গাড়ি ব্যবহৃত হয়েছিলো। অথচ ফোর্ড তাদের ব্্রান্ডের গাড়ির বিজ্ঞাপনে এই ফুটেজটি ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করছে।
দি অ্যাডভারটাইজিং স্টান্ডার্ড এজেন্সি এই বিজ্ঞাপন প্রচারণার উপর নিষেধাজ্ঞা দিয়ে বলেছে, “ এই বিজ্ঞাপন মানুষকে ভুল তথ্য দেবে যে ফোকাস জেটেক বুঝি ক্যাসিনো রয়ালে ব্যবহৃত হয়েছিলো।”
এজেন্সিটি বর্তমান অবস্থায় বিজ্ঞাপনটি আর প্রচার না করার আদেশ দিয়েছে। তথ্যসূত্র : ওয়েব সাইট।
