শিমন পেরেসের সাথে দেখা করেছেন ডি ক্যাপ্রিও
ইসরায়েল সফরকালে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সাথে দেখা করেছেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ১১ মার্চ এই ৩২ বছর বয়ষ্ক তারকা তেল আবিবে পা রাখার ঘন্টাখানেকের মধ্যেই পেরেসের পক্ষ থেকেই এই সাক্ষাতের প্রস্তাব রাখা হয়েছিল। পেরেসের এক সহকারী সম্প্রতি বিনোদন সাময়ীকি পিপলকে জানিয়েছেন এ কথা।
ওই সহকারী জানান, “ সাক্ষাৎকার পর্বটি ছিল আনন্দদায়ক ও কৌতুহলউদ্দীপক।” শিমন লিওকে তার পিস ভ্যালি প্রজেক্ট সম্পর্কে বলেছেন। আর লিও আলোচনা করেছেন পরিবেশ বিষয়ক তার প্রামাণ্যচিত্রটি সম্পর্কে।”
পিস ভ্যালি প্রজেক্ট হলো ইসরায়েল - জর্দান - প্যালেস্টাইনকে নিয়ে একটি যৌথ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। লিও’র পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্রটির নাম ‘ইলেভেন্থ আওয়ার’।
পেরেসের সহকারী জানান, ওই সাক্ষাৎকারে পেরেস লিওকে অনুরোধ করেছেন সে যেন মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার উন্নয়নে সাহায্য করে। এবং পাশাপাশি বিশ্বের পরিবেশ সুরক্ষায় আরো বেশি করে প্রচারণা চালায়। ডি ক্যাপ্রিও এই বর্ষীয়ান নেতার কাছে দুটি কাজই যথাসাধ্য করার অঙ্গীকার ব্যক্ত করেন।
