২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে ভারতের শীর্ষ হকি খেলোয়াড় ধনরাজ

ভারতের অন্যতম শীর্ষ হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন। যশ রাজ প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান ও বিদ্যা মালভাদে। ভারতীয় একটি টিভি চ্যানেল জানায় এ খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ছবিতে শাহরুখ খান মহিলা হকি দলের কোচের চরিত্রে অভিনয় করছেন। ধনরাজের অংশগ্রহনে ছবিটি আরো বাস্তব সম্মত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপরার সাথে রোহিত বালের নকশা করা পোশাক পরে ধনরাজ একটি র‌্যাম্পে অংশ নেন। মুম্বাইতে শনিবার এই ফ্যাশন শো’র আয়োজন করা হয়।

‘চাক দে ইন্ডিয়া’ ছবিটি পরিচালনা করছেন ‘আব তাক ছাপ্পান’্ খ্যাত পরিচালক সিমিত আমিন। ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে ১০ আগস্ট।