২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সম্পর্ক ভাঙলো উমা থারম্যানের?

কোথায় বিয়ে হবে তা না, উল্টো শোনা যাচ্ছে ভাঙ্গনের সুর। ‘কিল বিল’ খ্যাত হলিউড অভিনেত্রী উমা থারম্যানের বিয়ের খবর শোনা যাচ্ছিল গত সপ্তাহে। আর এই সপ্তাহেই জানা গেল, প্রেমিক আন্দ্রে বালাজ্সের সঙ্গে নাকি তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে আশার কথা এই দুজনের মধ্যে এর আগেও ছাড়াছাড়ি হয়েছে, আবার সে সম্পর্ক জোড়াও লেগেছে। এটাও সেরকম কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। তাদের ছাড়াছাড়ি স¤পর্কে কোন মন্তব্য করতে চাননি উমা থারমানের মুখপাত্র রবার্ট গারলক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:06 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

৫০ বছর বয়স্ক বালাজ্সের সঙ্গে ৩৬ বছর বয়স্ক উমার সম্পর্ক শুরু হয় ২০০৩ সালে শেষে। পরে গুজব রটে যে তারা এ বছরের গ্রীষ্মেই বিয়ে করবেন কোন এক ক্যারিবিয় দ্বীপে।

২০০৬ সালের অস্কার অনুষ্ঠানে যখন উমা থারমান একাই উপস্থিত হয়েছিলেন তখন গারলক এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, “উমার সাথে বালাজ্সের সম্পর্ক শেষ হয়ে গেছে।”

বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কে আবার জোড়ও লাগে। কোপেন হেগেন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের ঘুরতে দেখা যায়।

তবে এখনকার বিচ্ছেদ আসলেই হয়েছে নাকি হয়নি সে ব্যাপারে সুপষ্ট আর কিছুই জানা যায় নি।

ছয় বছর সংসার করার পর প্রথম স্বামী ইথান হকের সঙ্গে উমা থারমানের বিচ্ছেদ ঘটে ২০০৩ সালে। আগের ঘরে উমার দুুটি সন্তানও আছে।

উমা বর্তমানে ‘দ্যা অ্যাকসিডেন্টাল হাজবেন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। সূত্র ঃ ওয়েবসাইট।